সেইদিন আমি হারিয়ে গিয়েছিলাম
আমার মনে হয় অন্ধকার ঘর এর পাগলের মত নাচতে থাকা মেয়েটি আমি, আলো আসার সাথে সাথে যার ছন্দ থেমে যায়, নিস্তব্দ সাদা শব্দহীন হয়ে যায় ।বেচে থাকে সাদা আলোর মাঝে চুপসে যাওয়া মানব শরীর। মেয়েটি সারাদিন একা একা থাকতে পারে, শুন্যে কথা বলতে পারে ,আলোচনা করে পৃথিবীর অদ্ভুত মানুষ,কাহিনি নিয়ে-যা মানুষ একা একা বলার কথা চিন্তাও করে না। মেয়েটা ভাবে কোথায় গেলে সে মুক্তি পাবে ,জানবে কেন সে এখানে - আর এই সব কিছু তার জন্য গভীর রাজ্যের লুকানো রহস্য মনে হয়,যে গভির রাজ্য মানব অস্তিত্বের সাথে মিশে থাকা প্রকৃতি ছাড়া আর কিছু না। বৃষ্টি পরা আকাশ বা পরিষ্কার আকাশ সব একই ভাবে নিজেদের রহস্য লুকিয়ে রাখে,কখনো কখনো মনে হয় প্রকৃতি অনেক কাছের কেউ তার যেন আগলে ধরে আছে সমস্ত অস্তিত্ব ,দেখে মনে হয় এই বুঝি আকাশে উড়া শুরু করবে মেয়েটা।
সেইদিন ঝড় আরেক ধাপে আসবে এমন মুহূর্তে ঠিক গাছের নিচে ওই মেয়েটির সাথে দেখা , মেয়েটির ভেজা চুল আর জামার অবস্থা দেখে আমি হেসে দিলাম। আশ্চর্য মেয়েটিও এমন ভাবে হেসে উঠল যেন আমায় সে খুব ভালো ভাবে বুঝতে পারল, যেন আমার আত্মা আর তার আত্মা একই ভাবে এই পৃথিবীর রহস্য কে দেখে ,যেন আমার বহুকালের সবচেয়ে প্রিয় বান্ধবী ।ঝরের এলোমেলো হাওয়ায় পরে যায় কিছু সবুজ পাতা ,আমি চেয়ে থাকি আর চেয়ে থাকি । আমার শরীর জুড়ে অতিতের কিছু দৃশ্য ঝাঁকি দেয় ,সেই দিনগুলো চোখে ভেসে উঠে যখন বৃষ্টি তে ভিজা দুই কিশোরী নিজের প্রান মন ধ্যান উজাড় করে লাফাচ্ছিল আর হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিল।সেই কিশোরীরা জানত তারা এই পৃথিবীর প্রেম এ মগ্ন হয়ে গিয়েছে ,জানত সামনে রাস্তা অনেক কঠিন হলেও তারা জীবন কে ভালবাসবে ,জানত আজ তারা অনেক অনেক দূর বহুদিন পরে তবুও জীবনকে ভালবাসতে শিখার গোঁড়া সেইখানে, জীবনকে আঁকড়ে রাখতে চাওয়ার শিকড় ওখানে -যে জায়গায় ফেরত যাওয়া যায় না ,শুধু অনুভব করা যায় ।
ঠিক তখন বজ্রপাত এর শব্দে সব দিন স্বপ্ন শেষ ,সাথে বৃষ্টিও ।দেখি ওই মেয়েটি আমার হাত ধরে খুব পরিচিত একটা হাসি দিল । মেয়েটি চোখ দিয়ে জিজ্ঞেস করল আমি কোথাও যেতে চাই কিনা?কিন্তু কোথায়? আমার যে আজ অনেক কাজ বাসায় ,চাকরি থেকে ছাটাই হওয়ার খবরও সবাইকে জানাতে হবে,বেকার এই মেয়ের আনন্দ শুনলেই মানুষ বিবেকহীন মনে করবে। আমি চোখ উপর করে না অভিব্যক্তি দিতে যাচ্ছিলাম ,ঠিক তখন এক হেচকা টান দিয়ে মেয়েটা আমায় নিয়ে শুধু দৌড় আর দৌড় ,দৌড় আর দৌড়।শো শো বাতাস আমার মুখ ,আমার শরীর মাতাল মানুষের মত দোলাচ্ছিল ,একদল কিশোরী হাসতে হাসতে গাইতে গাইতে মুক্ত ভবিষ্যৎ এর স্বপ্ন দেখছিল।ছন্দ বাজছিল আমার আত্মা জুড়ে-
মুক্ত আনমনা আমার রাজ্য ,গভির বনের রহস্য
শূন্য কোনায় লুকিয়ে থাকা আমার জীবনের অমরত্ব ।

Comments
Post a Comment