জড়তার দীর্ঘনিঃশ্বাস
সময় , গতি-অস্বস্তির রাজ্য
এপার থেকে ওপার দীর্ঘ মায়াহিন শব্দ।
বোঝা-ভারি মন আমার ভারাক্রান্ত ,
আজ বা কাল ভালো হবার আশায় আশায় ক্লান্ত ।
কোথাও যেন মড় মড় ভেসে আসা ছন্দ
দীর্ঘ দিনের অপেক্ষা তাল মিলানোর ,
এই যাত্রা খুব নয়ত মন্দ।
পুড়ে পুড়ে ছাই হয়ে, আজ পুনর্জন্মের গন্ধ ।
আবার নাহয় ফিরে পাব সেইদিন, চেনা প্রিয় প্রতিদিন,
নতুন জীবন আর কোথাও থেকে ভেসে আসা ছাই ছাই গন্ধ ।


Comments
Post a Comment