পাঠানো চিঠি

আমি গোপনে গোপনে চিঠি লিখেছিলাম,

আমার কাছে।

কখনও যদি পড়তে ইচ্ছা করে

লুকিয়ে রাখা ডাইরি ভাজ থেকে নিয়ে পড়ব।

যত ভুলের সুচনা , যেখান থেকে,

তখন হয়ত দেখেই বুঝব ।

যেইদিন মনে হবে সারা পৃথিবী জুড়ে   

আমায় নিয়ে চলছে ষড়যন্ত্র 

খুজে নিব আশ্রয়

অতিত রুপকথার স্মৃতির ভিড়ে ।

 জানি একা নই আমি,

কালো ভিড় বা চাবুকের আছাড়

নিত্য না হলেও অচেনা নয়

সব অস্বস্তির পাহাড় ভেঙ্গে ফেলা

জানি অচেনায় হাবুডাবু খাওয়া

আর নয়ত কি সার্থকতা এই জীবনের , অসীম বিন্দুর চিহ্নে ।

Comments

Popular Posts